Study on Scholarship

We provide reliable and well-researched information through posts, blogs, and PDF guides for students seeking international study opportunities with scholarships. Our goal is to make the scholarship journey clearer and more accessible through practical advice and useful insights that help maximise students’ chances of success.


ইউকে-তে কোন সাবজেক্ট নিয়ে পড়া উচিত?

বাংলাদেশি শিক্ষার্থীদের উপযোগী ১০টি ভবিষ্যতমুখী সাবজেক্ট


(১). Artificial Intelligence (AI)

বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত বিকাশমান একাডেমিক ক্ষেত্রগুলোর একটি হলো Artificial Intelligence। প্রযুক্তি কোম্পানি, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, এমনকি পরিবহন খাতেসহ সকল গুরুত্বপূর্ণ খাতে AI ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নত দেশের ন্যায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো AI বিষয়ে নতুন নতুন ডিগ্রি চালু করছে। পাশাপাশি এ সকল বিশ্ববিদ্যালয়ে স্থানীয় এবং বিদেশী শিক্ষার্থীর সংখ্যাও দ্রুত বাড়ছে। জব মার্কেটে AI বিশেষজ্ঞদের চাহিদা এবং কদর দ্রুত হারে বাড়ছে। অন্য অনেক পেশার চেয়ে এ পেশাজীবীগণ বেশী পরিমান উপার্যন করছেন। 


(২). Data Science ও Big Data Analytics

ডেটা এখন আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিচ্ছে। ভবিষ্যতে Data Science এবং Big Data Analytics বিষয়ে দক্ষতা ছাড়া প্রযুক্তি কোম্পানি, ফিনটেক, ই-কমার্স এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া দূরহ হতে যাচ্ছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে, যা জব মার্কেটে আপনাকে অনেকটা লিভারেজ দিবে। 


(৩). Cybersecurity

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দেশে দেশে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং প্রযুক্তি কোম্পানিগুলো সাইবার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ খুঁজছে। তাই Cybersecurity এখন যুক্তরাজ্যের অন্যতম চাহিদাসম্পন্ন একাডেমিক ক্ষেত্র, যা বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য একটি দারুন সুযোগ এনে দিয়েছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত এ বিষয়ক উচ্চতর ডিগ্রী আপনার স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা রাখবে। 


(৪). Computer Science ও Software Engineering

Computer Science এখনও প্রযুক্তি শিক্ষার ভিত্তি হিসেবে বিবেচিত। সফটওয়্যার উন্নয়ন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং এবং সিস্টেম ডিজাইনের মতো দক্ষতা এখন অপরিহার্য হয়ে পড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি জনপ্রিয় এবং বাস্তবসম্মত পছন্দ, যা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়সমূহ অফার করে থাকে। 


(৫). Renewable Energy ও Environmental Engineering

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে। যুক্তরাজ্য সরকারও কার্বন নিঃসরণ কমাতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে। পাশাপাশি দেশটির অনেক বিশ্ববিদ্যালয় এ বিষয়ে উচ্চতর পড়াশুনার সুযোগ তৈরি করছে। ফলে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য Renewable Energy Engineering এবং Environmental Engineering বিষয়ে শিক্ষার সুযোগ ও সম্ভাবনা বাড়ছে।


(৬). Health Data Science ও Biomedical Technology

পৃথিবীর উন্নত-অনুন্নত সকল দেশেই স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমান সময়ে যে কোনো প্রকার রোগ নির্ণয়, মেডিকেল ডেটা বিশ্লেষণ এবং স্বাস্থ্য প্রযুক্তি উন্নয়নে AI ও ডেটা সায়েন্স ব্যবহার করা হচ্ছে। এই কারণে Health Data Science এবং Biomedical Technology ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়সমূহ এ বিষয়ে উন্নততর কোর্স অফার করছে। 


(৭). FinTech ও Financial Technology

লন্ডন বিশ্বের অন্যতম বড় আর্থিক কেন্দ্র। যুক্তরাজ্যের ব্যাংকিং এবং আর্থিক খাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ফলে দেশটিতে FinTech একটি গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। এই বিষয়ে পড়াশোনা করলে ব্যাংক, ফিনটেক স্টার্টআপ এবং প্রযুক্তি কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায়। এ বিষয়ে যু্ক্তরাজ্য থেকে ডিগ্রী অর্জন বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য দারুন সুযোগ।


(৮). Robotics ও Automation

বর্তমান সময়ে উৎপাদন শিল্প, স্বাস্থ্যসেবা এবং পরিবহন খাতে রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। Robotics এবং Automation বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিল্প প্রযুক্তি এবং গবেষণায় মূল্যবান চাকুরির সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই যুক্তরাজ্যে ডিগ্রী গ্রহণে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীগণ এ বিষয়ে পড়াশুনা করতে পারেন। 


(৯). Digital Media ও Creative Technologies

সাম্প্রতিক বছরসমূহে ডিজিটাল কনটেন্ট, গেম ডেভেলপমেন্ট, অ্যানিমেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি এখন বড় শিল্পে পরিণত হয়েছে। Digital Media এবং Creative Technology বিষয়গুলো প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীগণ এ বিষয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে পারেন। 


(১০). Business Analytics ও Technology Management

ব্যবসা পরিচালনায় এখন ডেটা এবং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জব মার্কেটে Business Analytics এবং Technology Management বিষয়ে দক্ষ লোকের অনেক ডিমান্ড। কারণ, এ পড়াশোনা করলে প্রযুক্তি-নির্ভর ব্যবসা পরিচালনায় দক্ষতা অর্জন করা যায়। ভবিষ্যত প্রস্পেক্ট বিবেচনায় বাংলাদেশী শিক্ষার্থীগণ এ বিষয়ে পড়াশুনা করতে পারেন। 




Search

Subscription

We don’t spam! Read our privacy policy for more info.

Archive

Categories

Tags

Gallery