Study on Scholarship

We provide reliable and well-researched information through posts, blogs, and PDF guides for students seeking international study opportunities with scholarships. Our goal is to make the scholarship journey clearer and more accessible through practical advice and useful insights that help maximise students’ chances of success.


অস্ট্রেলিয়ায় পূর্ণ স্কলারশিপ: ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি Australian Government Research Training Program Scholarship (AGRTPS) স্কলারশিপ ২০২৭

 

অস্ট্রেলিয়া সরকার এবং ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতি বছর পূর্ণ স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপগুলো মূলত Masters by Research বা Research Doctorate (PhD) ডিগ্রির জন্য প্রদান করা হয়।

 

স্কলারশিপের ধরণ ও সুযোগ-সুবিধা

  •  • আর্থিক অনুদান (Stipend): ২০২৬ সালের হিসাব অনুযায়ী, শিক্ষার্থীরা বছরে ৩৬,০৬১ অস্ট্রেলিয়ান ডলার জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য পাবেন, যা সম্পূর্ণ করমুক্ত। এই অর্থ পাক্ষিক ভিত্তিতে প্রদান করা হয়।
  •  • টিউশন ফি মওকুফ: এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়। পিএইচডির জন্য সর্বোচ্চ ৪ বছর এবং মাস্টার্সের জন্য সর্বোচ্চ ২ বছর এই সুবিধা পাওয়া যায়।
  •  • স্বাস্থ্য বীমা (OSHC): স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের নির্ভরশীলদের (স্বামী/স্ত্রী বা সন্তান) জন্য স্ট্যান্ডার্ড ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (OSHC) প্রদান করা হয়।
  •  • সেটেলমেন্ট এলাউন্স: বিদেশ থেকে অ্যাডিলেডে আসার জন্য বিমান টিকিট এবং আনুষঙ্গিক খরচের জন্য সর্বোচ্চ ১,৪৮৫ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত রিঅ্যালোকেশন এলাউন্স পাওয়া যেতে পারে।
  •  • থিসিস এলাউন্স: থিসিস তৈরির খরচ বাবদ সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত পাওয়া সম্ভব।

 

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

  •  • অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না।
  •  • প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় উচ্চতর গবেষণামূলক ডিগ্রিতে (HDR) ভর্তির পরিকল্পনা থাকতে হবে।
  •  • বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গবেষণার ক্ষেত্রগুলোর (Research Concentration) অন্তর্ভুক্ত কোনো বিষয়ে আবেদন করতে হবে।

  • ইংরেজি দক্ষতা: আবেদনের সময় ইংরেজি দক্ষতার (IELTS/PTE/TOEFL) প্রমাণপত্র জমা দিতে হবে। ইংরেজি পরীক্ষার ফলাফল অবশ্যই ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।

 

বাছাই প্রক্রিয়া

এই স্কলারশিপগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং বছরে মাত্র ৫ থেকে ১০টি স্কলারশিপ দেওয়া হয়। বাছাইয়ের ক্ষেত্রে মূলত দুটি বিষয় দেখা হয়: একাডেমিক ফলাফল এবং গবেষণার সম্ভাবনা

  •  • প্রকাশনা (Publications): যাদের আন্তর্জাতিক মানের জার্নাল বা বইয়ে প্রকাশনা রয়েছে, তারা অগ্রাধিকার পান। আপনি সর্বোচ্চ ৫টি প্রকাশনার তালিকা জমা দিতে পারবেন। সফল আবেদনকারীদের সাধারণত মানসম্মত প্রকাশনা থাকে।
  •  • কাজের অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা আপনার প্রোফাইলকে শক্তিশালী করবে।

 

আবেদন প্রক্রিয়া (Step-by-Step Guide)

  •  • ধাপ ১: সুপারভাইজার খুঁজে বের করা: আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের একজন একাডেমিক স্টাফের সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি আপনাকে সুপারভাইজ করতে রাজি আছেন এমন প্রমাণ (ইমেইল) সংগ্রহ করতে হবে। সুপারভাইজার ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
  •  • ধাপ ২: গবেষণার প্রস্তাবনা (Research Proposal): প্রায় ৫০০ শব্দের একটি গোছানো রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে, যেখানে গবেষণার সমস্যা, হাইপোথিসিস এবং পদ্ধতি উল্লেখ থাকবে।
  •  • ধাপ ৩: একাডেমিক রেফারেন্স: দুইজন রেফারির মাধ্যমে গোপনীয় রিপোর্ট (Academic Referee’s Confidential Report) সরাসরি বিশ্ববিদ্যালয়কে ইমেইল করতে হবে।
  •  • ধাপ ৪: ভর্তি এবং স্কলারশিপ আবেদন: আপনাকে প্রথমে কোর্সে ভর্তির (Admission) জন্য আবেদন করতে হবে এবং এরপর স্কলারশিপের জন্য আলাদা আবেদন করতে হবে।

 

৫. গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  •  • আবেদন শুরু: ৩০ এপ্রিল ২০২৬।
  •  • আবেদনের শেষ তারিখ: ১৮ জুন ২০২৬, অস্ট্রেলিয়ান সময় মধ্যরাত পর্যন্ত।
  •  • ফলাফল ঘোষণা: সাধারণত প্রতি বছর আগস্টের শেষে ফলাফল জানানো হয়।

 

ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি কেন চুজ করবেন?

উচুঁমানের পড়াশুনার পাশাপাশি ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে পড়া আর্থিক দিক থেকেও সাশ্রয়ী। ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত। জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে অ্যাডিলেড বেশ সাশ্রয়ী; এটি মেলবোর্নের চেয়ে ২১% এবং সিডনির চেয়ে ২৩% সস্তা।

 

সতর্কতা:

অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হয় না। তাই সময় নিয়ে সঠিক নথিপত্র এবং শক্তিশালী রিসার্চ প্রপোজাল তৈরি করে আবেদন করুন। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।



Leave a Reply

Search

Subscription

We don’t spam! Read our privacy policy for more info.

Archive

Categories

Tags

Gallery