১. প্রোগ্রামের ভূমিকা ও উদ্দেশ্য
METI Japan Internship Program জাপানের Ministry of Economy, Trade and Industry-এর একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো জাপানি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিকীকরণ (Internationalization)। প্রোগ্রামটি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জাপানি ব্যবসায়িক সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার একটি অনন্য সুযোগ। বিশেষ করে জাপানের SMEs-গুলোতে ইন্টার্নশিপ করার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ইন্ড্রাস্ট্রি ম্যানেজমেন্ট বিষয়ক পেশাদার দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা বড় কর্পোরেশনে সচরাচর সম্ভব হয় না।
২. আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে:
- নাগরিকত্ব: OECD/DAC তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে (বাংলাদেশ অন্তর্ভুক্ত)। তবে, চীনের নাগরিকগণ এই প্রোগ্রামে আবেদনের যোগ্য নন।
- বয়স: ২৪ আগস্ট, ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় বা গ্র্যাজুয়েট স্কুলের শেষ বর্ষের শিক্ষার্থী অথবা স্নাতক সম্পন্নকারী।
- ভাষাগত দক্ষতা: জাপানিজ ভাষায় দক্ষ (JLPT N3 / CEFR B1 বা তার বেশি) অথবা ইংরেজিতে পারদর্শী হতে হবে।
- অবস্থান: বর্তমানে জাপানে বসবাসরত ব্যক্তিরা আবেদনের অযোগ্য।
- ক্যারিয়ার লক্ষ্য: জাপানি কোম্পানিতে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে।
- অন্যান্য: ইতিপূর্বে এই প্রোগ্রামে (২০১৬ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত) অংশগ্রহণ করেননি এমন হতে হবে।
৩. ইন্টার্নশিপ কোর্সের প্রকারভেদ: কোর্সটি দুই পর্বে সম্পন্ন হবে: অনলাইন পর্ব এবং ইন-পারসন পর্ব।
অনলাইন পর্ব নিজ বাসা বা কর্মস্থলে (অনলাইন) সম্পন্ন করতে হবে। এ পর্বের সময়কাল ২৪ আগস্ট – ১৮ সেপ্টেম্বর, ২০২৬। মোট সময়কাল। প্রায় ৮০ ঘণ্টা (দৈনিক ২-৮ ঘণ্টা)।
ইন-পারসন পর্ব জাপানে হোস্ট কোম্পানির অফিসে সম্পন্ন করতে হবে। এ পর্বের সময়কাল ১ম টার্ম: ৭ অক্টোবর – ২৬ নভেম্বর; ২য় টার্ম: ৪ নভেম্বর – ১৮ ডিসেম্বর। মোট সময়কাল দৈনিক ৭-৮ ঘণ্টা (প্রায় ৩০ কর্মদিবস)
৪. আর্থিক এবং অন্যান্য সুবিধাসমূহ
- ভাতা: প্রতিদিনের জন্য ১,০০০ জাপানিজ ইয়েন (JPY) সমপরিমাণ ভাতা। এটি ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করার পর স্থানীয় মুদ্রায় (BDT) প্রদান করা হবে।
- সরঞ্জাম: প্রয়োজনীয় কম্পিউটার, ওয়াই-ফাই (Wi-Fi) এবং ফাইল শেয়ারিং সিস্টেম লোন হিসেবে প্রদান করা হবে।
ইন-পারসন পর্বের নির্দিষ্ট সুবিধা
- ভাতা: জাপানে অবস্থানকালীন প্রতিদিনের জন্য ৩,০০০ জাপানিজ ইয়েন (JPY) ভাতা (কয়েকটি কিস্তিতে প্রদান করা হয়)।
- ভাষা শিক্ষা: জাপানে যাওয়ার আগে এবং ফিরে আসার পরে মোট তিন মাসব্যাপী জাপানি ভাষা শিক্ষা সহায়তা প্রদান।
- যাতায়াত ও আবাসন: রাউন্ড-ট্রিপ ইকোনমি এয়ার টিকিট, ভিসা সহায়তা, এবং হোস্ট কোম্পানি কর্তৃক আসবাবপত্র ও ইউটিলিটিসহ আবাসন সুবিধা।
- আন্তঃসাংস্কৃতিক প্রশিক্ষণ (Cross-cultural training) এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ।
- ইন্টার্নশিপ চলাকালীন তিন ধরনের বিমা সুবিধা: পারফরম্যান্স বন্ড ইন্স্যুরেন্স (Performance bond insurance), লায়াবিলিটি ইন্স্যুরেন্স (Liability insurance) এবং ফিডেলিটি ইন্স্যুরেন্স (Fidelity insurance)।
৫. আবেদন প্রক্রিয়া
১. রেজিস্ট্রেশন: ওয়েবসাইটের মাধ্যমে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. প্রাথমিক বাছাই: JIP অফিস আবেদনপত্র যাচাই করবে।
৩. প্রথম ইন্টারভিউ: JIP অফিসের সাথে অনলাইনে ইংরেজি বা জাপানিজ ভাষায় সাক্ষাৎকার।
৪. ম্যাচিং: প্রার্থীর দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হোস্ট কোম্পানির (Host Company) প্রোফাইল ম্যাচিং।
৫. দ্বিতীয় ইন্টারভিউ: হোস্ট কোম্পানির সাথে ফাইনাল ইন্টারভিউ। এটি একটি ঐচ্ছিক ধাপ; কোম্পানি চাইলে সরাসরিও নির্বাচন করতে পারে।
৬. চূড়ান্ত ফলাফল: ইমেইলের মাধ্যমে জানানো হবে।
৬. প্রয়োজনীয় নথিপত্র
প্রাথমিক স্ক্রিনিং বা প্রথম ইন্টারভিউয়ের সময় নিচের নথিপত্রগুলো প্রয়োজন হবে:
- সনদপত্র
- সুপারিশপত্র: বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টি মেম্বার কর্তৃক প্রদত্ত। যদি তৎক্ষণাৎ এটি সংগ্রহ করা সম্ভব না হয়, তবে নির্দিষ্ট ফর্মে তার কারণ ব্যাখ্যা করে আবেদন করা যাবে।
- ভাষাগত দক্ষতার প্রমাণ: ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর কার্ড (যদি থাকে)।
৭. ইন্টার্নদের দায়িত্ব ও বাধ্যবাধকতা
১. রিপোর্ট প্রদান: প্রতিদিনের কাজের রিপোর্ট সিস্টেমে জমা দেওয়া বাধ্যতামূলক।
২. প্রশিক্ষণ ও প্রেজেন্টেশন: সকল ট্রেনিং সেশন এবং ইন্টার্নশিপ শেষে চূড়ান্ত প্রেজেন্টেশনে অংশগ্রহণ করতে হবে।
৩. জরিপ: ইন্টার্নশিপ শেষ হওয়ার পর ক্যারিয়ার সার্ভেতে অংশগ্রহণ করা।
৮. গুরুত্বপূর্ণ সময়সীমা
- আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬ (মঙ্গলবার)।
- অনলাইন কোর্স ফলাফল: জুলাই ২০২৬-এর শেষ সপ্তাহ।
- ইন-পারসন ১ম টার্ম ফলাফল: মধ্য আগস্ট ২০২৬।
- ইন-পারসন ২য় টার্ম ফলাফল: সেপ্টেম্বর ২০২৬-এর শুরু।
৯. নোট
- এই প্রোগ্রামের আওতায় প্রাপ্ত ভিসা শুধুমাত্র ইন্টার্নশিপের জন্য কার্যকর। ইন্টার্নশিপের আগে বা পরে জাপানে অতিরিক্ত সময় অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- একবার কোনো হোস্ট কোম্পানির সাথে ম্যাচিং কনফার্ম হয়ে গেলে, কোনো অবস্থাতেই ইন্টার্নশিপ থেকে নিজেকে প্রত্যাহার করা যাবে না।
- এই প্রোগ্রামটি সরাসরি চাকরির সম্ভাব্যতা (Potential Employment) মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। অনেক কোম্পানি ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ দিয়ে থাকে।
- জাপানি কোম্পানিগুলো সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তাই আবেদনের সময় থেকেই পেশাদারিত্ব বজায় রাখুন এবং প্রতিটি ধাপের জন্য প্রয়োজনীয় নথিপত্র আগেভাগেই গুছিয়ে রাখুন। শুভকামনা!
রেফারেন্স
https://internshipprogram.go.jp/english/inquiry/












