১. স্কলারশিপ পরিচিতি ও উদ্দেশ্য MTCP স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ায় স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি মালয়েশিয়ার উন্নয়ন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
শিক্ষার স্তর: শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রাম।
শিক্ষার মোড: কোর্সওয়ার্ক (Coursework), মিক্সড মোড (Mixed Mode) অথবা রিসার্চ (Research)।
বৃত্তির মেয়াদ:
o ২৪ মাস: শুধুমাত্র কোর্সওয়ার্ক (Coursework) প্রোগ্রামের জন্য।
o ৩৬ মাস: মিক্সড-মোড (Mixed Mode) বা রিসার্চ (Research) প্রোগ্রামের জন্য।
২. সুযোগ-সুবিধা (Scholarship Benefits) নির্বাচিত স্কলাররা মালয়েশিয়া সরকার থেকে নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন: ● টিউশন ফি: সম্পূর্ণ টিউশন ফি যা সরাসরি বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করা হবে। ● মাসিক ভাতা: জীবনযাত্রার ব্যয়ের জন্য নির্দিষ্ট হারে মাসিক স্টাইপেন্ড। ● বিমান টিকিট: নিজ দেশ থেকে মালয়েশিয়ায় আসা এবং ডিগ্রি শেষে ফিরে যাওয়ার জন্য একবারের ইকোনমি ক্লাসের এয়ার টিকিট। ৩. আবেদনের যোগ্যতা (Eligibility Criteria) আবেদনকারীকে অবশ্যই নিচের যোগ্যতাগুলো পূরণ করতে হবে:
৫. প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (Checklist
of Documents)
আবেদনের সময় সকল নথিপত্র PDF ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে:
(ক). পাসপোর্ট: পাসপোর্টের তথ্য পাতার কপি (ন্যূনতম ১২ মাস মেয়াদ থাকতে হবে)।
(খ). একাডেমিক ট্রান্সক্রিপ্ট: স্নাতকের বিস্তারিত ট্রান্সক্রিপ্ট এবং গ্রেডিং সিস্টেম সংক্রান্ত অফিসিয়াল নথি। গুরুত্বপূর্ণ: যদি ট্রান্সক্রিপ্টে CGPA বা পারসেন্টাইল উল্লেখ না থাকে, তবে নথিপত্রগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফাইড (Certified) করে নিতে হবে।
(গ). ইংরেজি দক্ষতার সনদ: IELTS/TOEFL স্কোর কার্ড অথবা MoI
Letter।
(ঘ). সিভি: আবেদনকারীর হালনাগাদ জীবনবৃত্তান্ত।
(ঙ). মেডিকেল রিপোর্ট: MTCP-এর নির্ধারিত নির্দিষ্ট ফরমে চিকিৎসকের প্রত্যয়ন (আবেদনের তারিখ থেকে ৬ মাসের বেশি পুরোনো হওয়া যাবে না)।
(চ). সুপারিশপত্র (Recommendation Letter): দুইজন রেফারির সই ও অফিসিয়াল সিলসহ সুপারিশপত্র। শুধুমাত্র লেকচারার বা একাডেমিক সুপারভাইজাররা রেফারি হতে পারবেন। MTCP-এর নির্ধারিত টেমপ্লেট ব্যবহার করতে হবে।
(ছ). অফার লেটার: মালয়েশিয়ার তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সেপ্টেম্বর/অক্টোবর ২০২৬ সেশনের জন্য অফার লেটার।
৬. আবেদন প্রক্রিয়া: ধাপে ধাপে নির্দেশনা
(ক). আবেদনের আগেই নির্ধারিত পাবলিক বা সরকারি লিঙ্কড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার সংগ্রহ করুন।
(খ). যদি আবেদনের শেষ সময়ের মধ্যে ফুল অফার লেটার না পান, তবে কন্ডিশনাল অফার লেটার (Conditional Offer Letter) অথবা বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রমাণপত্র আপলোড করে আবেদন করা যাবে।
(গ). MTCP-এর অফিসিয়াল পোর্টালে (https://mtcp.kln.gov.my/scholarship) রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
(ঘ). সকল তথ্য ও নথি আপলোড করে অনলাইনে সাবমিট করুন।
৭. গুরুত্বপূর্ণ সময়সীমা ও নির্বাচন প্রক্রিয়া
●
আবেদনের সময়সীমা: ৪ মে ২০২৬ থেকে ১২ জুন ২০২৬ পর্যন্ত।
●
শর্টলিস্ট নোটিফিকেশন: শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ৬ জুলাই ২০২৬–এর মধ্যে ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
●
নির্বাচনের মানদণ্ড: উচ্চতর একাডেমিক ফলাফল, অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম (Extra-curricular achievements) এবং ইংরেজি ভাষার দক্ষতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
৮. নিয়মাবলী ও শর্তসমূহ (Terms
and Conditions)
●
অবশ্যই মালয়েশিয়ায় সশরীরে উপস্থিত থেকে ফুল–টাইম পড়াশোনা করতে হবে।
●
বৃত্তি চলাকালীন কোর্স বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করা যাবে না (বিশেষ অনুমতি ছাড়া)।
●
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বেতনভুক্ত চাকরিতে যোগ দেওয়া যাবে না।
●
ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত সকল খরচ শিক্ষার্থীকে নিজে বহন করতে হবে।
●
বিশ্ববিদ্যালয় কর্তৃক যেকোনো ধরনের বহিষ্কার বা একাডেমিক সাসপেনশন হলে স্কলারশিপ ও মাসিক ভাতা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে।
৯. প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
●
প্রশ্ন: MTCP এবং MIS কি একই স্কলারশিপ?
●
উত্তর: না। MTCP পরিচালিত হয় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা, অন্যদিকে MIS পরিচালিত হয় উচ্চশিক্ষা মন্ত্রণালয় দ্বারা।
●
প্রশ্ন: আমি কি উভযটিতে আবেদন করতে পারি?
●
উত্তর: হ্যাঁ, তবে আপনি একসাথে দুটি স্পন্সরশিপ গ্রহণ করতে পারবেন না।
●
প্রশ্ন: স্নাতক যদি সেপ্টেম্বর/অক্টোবর ২০২৬–এ শেষ হয়, আবেদন করা যাবে?
●
উত্তর: না। আবেদন করার সময় আপনার স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। আপনি আগামী বছরের জন্য আবেদন করতে পারবেন।
●
প্রশ্ন: দ্বিতীয় মাস্টার্সের জন্য কি আবেদন করা যায়?
●
উত্তর: আবেদন করা গেলেও যারা প্রথমবারের মতো মাস্টার্স করতে যাচ্ছেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
●
প্রশ্ন: আবেদন ফি আছে কি না?
●
উত্তর: MTCP আবেদনের কোনো ফি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি শিক্ষার্থীকে বহন করতে হবে।
১০. যোগাযোগ ও সহায়তা (Contact
Information)
যেকোনো কারিগরি সমস্যা বা তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন:
●
ইমেইল: mtcp_scholarship@kln.gov.my
●
ফোন: +603-8887 4658/4563/4424 (মালয়েশিয়ান টাইম ৮:৩০–১৬:৩০).












