Study on Scholarship

We provide reliable and up-to-date information for students seeking international study opportunities with scholarships. We offer practical eBooks on scholarships to help increase your chances of success.


ব্লগ #১০: ইউসিএল গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ

ভালো প্রোফাইলধারী বাংলাদেশী স্টুডেন্টগণ ব্যাচেলর লেভেলে ফুল স্কলারশিপে ইউকে-তে ভালোমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতে পারেন। লন্ডনের স্বনামধন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য “ইউসিএল গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ” (UCL Global Unergraduate Scholarship) অফার করছে। এই স্কলারশিপের মূল লক্ষ্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহযোগিতা করা। ২০২৬/২৭ শিক্ষাবর্ষের জন্য মোট ৩৩টি স্কলারশিপ প্রদান করা হবে।

 

সুযোগ-সুবিধা: ১০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ (Maintenance allowance) দেওয়া হবে। এছাড়া ভিসা ফি এবং ইমিগ্রেশন হেলথ সারচার্জের মতো অতিরিক্ত খরচের জন্য নির্দিষ্ট ভাতা প্রদান করা হবে। পাশাপাশি ২০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এছাড়া, ৩টি স্কলারশিপ শুধুমাত্র ভারতীয় শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এই স্কলারশিপটি স্নাতক কোর্সের পুরো মেয়াদের জন্য কার্যকর থাকবে।

 

আবেদনের যোগ্যতা: (ক) আবেদনকারীকে অবশ্যই যুক্তরাজ্যের বাইরের অর্থাৎ ‘Overseas ফি স্ট্যাটাসের শিক্ষার্থী হতে হবে। (খ) পারিবারিক বার্ষিক আয় ৪২,৮৭৫ পাউন্ড বা তার কম হতে হবে। (গ) ২০২৬/২৭ সেশনে ইউসিএল-এ একটি পূর্ণকালীন স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করে থাকতে হবে।

 

আবেদন পদ্ধতি: (ক) স্কলারশিপের জন্য আবেদন করার আগে আপনাকে অবশ্যই ইউসিএল-এ ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। তবে স্কলারশিপের আবেদনের জন্য ভর্তির অফার লেটার পাওয়ার প্রয়োজন নেই; ভর্তির আবেদন জমা দিলেই স্কলারশিপের আবেদন করা যাবে। (খ) ইউসিএল-এর পোর্টাল Portico-তে লগইন করুন (https://www.ucl.ac.uk/srs/portico)। (গ) আপনার ‘Active Application‘ ভিউ করুন এবং ওপরের মেনু থেকে ‘Funding বাটনে ক্লিক করুন। (ঘ) ‘Check and apply’ under Funds Available অপশন থেকে স্কলারশিপ নির্বাচন করে আবেদন সম্পন্ন করুন।

 

গুরুত্বপূর্ণ সময়সীমা: আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা (BST)। ফলাফল ঘোষণা: ৩ জুন ২০২৬।

 

যা মনে রাখতে হবে: (ক) অসম্পূর্ণ আবেদন বা দেরি করে জমা দেয়া আবেদন বিবেচিত হবে না। (খ) কোর্স পরিবর্তন বা পাশাপাশি অন্য কোনো স্কলারশিপ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের Student Funding Office কে জানাতে হবে।

 

[Source:https://www.ucl.ac.uk/scholarships/ucl-global-undergraduate-scholarship]



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

About

Study on Scholarship is a digital publishing platform dedicated to social and economic research-based books and educational resources. Our mission is to make quality research and knowledge accessible to students, researchers, and lifelong learners through affordable digital ebooks.

Archive

Tags

Gallery