Study on Scholarship

We provide reliable and well-researched information through posts, blogs, and PDF guides for students seeking international study opportunities with scholarships. Our goal is to make the scholarship journey clearer and more accessible through practical advice and useful insights that help maximise students’ chances of success.


বিদেশে পড়াশুনা: প্রস্তুতিপর্বে পরনির্ভরশীলতা কমানো জরুরি

বিদেশে পড়াশুনার প্রস্তুতিপর্বে আপনার কনফিডেন্স লেভেল বাড়ানো এবং পরনির্ভরশীলতা কমানো জরুরি। অনেকেই প্রশ্ন করেন: ভাইয়া আমার SSC এবং HSC CGPA 5, ব্যচেলর CGPA 3.2, IELTS 6, আমার বাজেট ১০/১২ লক্ষ। আমি কী বিদেশে পড়তে পারব? মাঝে মাঝে দেশের নাম উল্লেখ করে প্রশ্ন- এই প্রোফাইল নিয়ে আমি কী অমুক দেশে ভর্তি হতে পারব?

আমি অবাক হই এত লো কনফিডেন্স দেখে। ভাবি, জানার পরিধি সীমিত? নাকি তথ্যের অভাব? ইনফরমেশন টেকনোলজির এ যুগে তা কি করে হয়? প্রশ্ন জাগে- উপরোক্ত প্রোফাইলধারীর কেন এ জ্ঞানটুকু থাকবেনা যে তার প্রোফাইলকে আরেকটু উন্নীত করলেই বিদেশে শুধু ভর্তি নয়, স্কলারশীপসহ পড়াশুনা করা যায়?

উপরোক্ত প্রোফাইলধারী কেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে উপরোক্ত প্রশ্ন করবে? অথবা কেন সে এজেন্সী, এজেন্ট বা অন্যের মুখাপেক্ষী হবে? তার তো নিজে নিজে বিদেশে ভর্তি এবং স্কলারশীপ প্রাপ্তির যোগ্যতা আছে। তা না হলে সে এ রকম ক্রেডেনশিয়াল অর্জন করলো কী করে?

অনলাইন/ইন্টারনেটের এ যুগে ভর্তি এবং স্কলারশিপ জোগারের কাজটি নিজে না করে অন্যের মুখাপেক্ষী হওয়ার প্রবণতা অত্যন্ত বেশী হওয়ার কারনে দেশে এ বিষয়ক শত শত এজেন্সী এস্টাবলিশ হয়েছে। সবাই ভাবে, এজেন্সী এভেইএবল, অতএব চল যাই কোন একটি‘র কাছে।

আমি এখানে এজেন্সীর কোনো দোষ দেখছি না। আমার পরামর্শ আপনি নিজে থেকে শুরু করুন।
আজকে থেকেই শুরু করুন।

০৬-১২ মাসের পরিকল্পনা গ্রহণ করুন। নিজেকে ইমপ্রুভ করা যায় এমন ক্ষেত্রগুলো চিহ্নিত করে নেমে পড়ুন। পরিকল্পনামাফিক চেষ্টা চালিয়ে যান। আপনি স্কলারশিপসহ বিদেশে পড়তে পারবেন এ কনফিডেন্সটুকু তৈরি করুন।

বিদেশে স্কলারশিপে পড়াশুনা্ এবং সেল্ফ ফান্ডিং-এ পড়াশুনার মধ্যে পার্থক্য অনেক। স্কলারশিপে পড়াশুনা- ইজ এ মেটার অব প্রেসটিজ। স্কলারশিপে পড়াশুনা করলে আপনার একটি ডিসেন্ট জব পাবার সম্ভাবনা বেড়ে যাবে। ভালো মানের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশুনা করার পর হোস্ট কান্ট্রিতে চাকুরির আবেদনকালে আপনি অনেক লেভারেজ পাবেন। বিপরীতে, সেল্ফ ফান্ডিং এ তুলনামূলক কম ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী আপনার বন্ধুটি এটি পাবে না।

অতএব, আপনি নিজে চেষ্টা করুন, পরিকল্পনা করুন, এবং সে অনুযায়ী এগুতে থাকুন। আপনার উন্নতির সাথে সাথে কনফিডেন্স বাড়বে। তাড়াহুড়া করে সেল্ফ ফান্ডিং এ মানহীন বিশ্ববিদ্যালয়ে পড়ার পরিবর্তে ভালোমানের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়ুন। ডিসেন্ট জব পাবেন। জব থেকেই স্পন্সরশিপ পাবেন। স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হবে। ডিসেন্ট জব করার কারণে আপনি বিদেশে ভালো থাকবেন।



Search

Subscription

We don’t spam! Read our privacy policy for more info.

Archive

Categories

Tags

Gallery