Study on Scholarship

We provide reliable and up-to-date information for students seeking international study opportunities with scholarships. We offer practical eBooks on scholarships to help increase your chances of success.


ব্লগ #০৬: এমওআই (MOI) গ্রহণ করবে এমন বিশ্ববিদ্যালয় কেন খুঁজবেন না?

বিদেশে পড়তে যাবেন? ভাষা দক্ষতা একটি বড় ফ্যাক্টর। ভালো IELTS স্কোর আপনাকে কল্পনাতীত সাফল্য এনে দিতে পারে। তাহলে আপনি কেন এমওআই (MOI) গ্রহণ করবে এমন বিশ্ববিদ্যালয় খুঁজবেন?


IELTS-এর হাই স্কোর আপনাকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিবে। আপনার ভিসা প্রাপ্তি নিশ্চিত করবে। শুধু কী তাই? এডমিশনের পাশাপাশি আপনাকে স্কলারশিপ এনে দিবে।


একটি ভালো স্কলারশিপের মূল্য কত? আর্থিক মূল্য কখনও কখনও কোটি টাকার উপরেতো বটেই। তবে আর্থিক মূল্যের পাশাপাশি স্কলারশিপে বিদেশে পড়াশুনা আপনাকে যে আরিথক ও মানসিক প্রশান্তি দিবে তার মূল্য কোটি টাকার উপরে।


আপনি নিশ্চিন্তে পড়াশুনা করবেন। অর্থ সংস্থানের চিন্তা থাকবে না। মানসিক চাপমুক্ত থেকে আপনি পড়াশুনাটা ভালো করে সম্পন্ন করবেন। ভালো রেজাল্ট আপনাকে সংশ্লিষ্ট দেশে একটি ভালো জব পেতে ভূমিকা রাখবে। ভালো ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।


RUSSEL GROUP-এর একটি ইউকে বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি- বিদেশে ভালো মানের বিশ্ববিদ্যালয় আপনার ডিগ্রী দেয়ার পাশাপাশি স্কিল অর্জনের উপর জোর দেয়। স্কলারশিপে ভালোমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার পাশাপাশি স্কিল বৃদ্ধির কোর্স/লেকচারে অংশগ্রহণের মাধ্যমে আপনার স্কিল লেভেলকে উচ্চতর ধাপে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে আপনি চাকুরি বাজারে এগিয়ে থাকবেন। আপনাকে অড জব (Odd Job) করে জীবন পার করতে হবে না।


একটি ভালো IELTS স্কোর দিয়ে আপনি পৃথিবীর প্রায় সকল দেশে সকল স্কলারশিপে আবেদন করার সুযোগ পাবেন। সময় নিয়ে আবেদন করতে থাকলে এক সময় আপনি এক বা একাধিক স্কলারশিপ পেয়ে যাবেন। জানামতে একজন ভালো IELTS স্কোরধারী অন্যান্য দিক এমনকি সিজিপিএ কম থাকা সত্ত্বেও স্কলারশিপ পায়নি এমন নজির দেখিনি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।


অতএব, এমওআই (MOI) গ্রহণ করে এমন বিশ্ববিদ্যালয় খুঁজে সময় নষ্ট করবেন না। এখনই ভাষা দক্ষতা অর্জনে ডেডিকেশন দিয়ে লেগে যান। ০৩-০৬ মাসের একটি টার্গেট সেট করুন। প্রয়োজনে একাধিকবার পরীক্ষা দিন। কাঙ্খিত স্কোর না আসা অবধি চালিয়ে যান। ভালো স্কোর করে ভবিষ্যতের পথ সুষম করুন।



One response to “ব্লগ #০৬: এমওআই (MOI) গ্রহণ করবে এমন বিশ্ববিদ্যালয় কেন খুঁজবেন না?”

  1. Shahajdi Khanom Avatar

    Good advice

Leave a Reply to Shahajdi Khanom Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

About

Study on Scholarship is a digital publishing platform dedicated to social and economic research-based books and educational resources. Our mission is to make quality research and knowledge accessible to students, researchers, and lifelong learners through affordable digital ebooks.

Archive

Tags

Gallery