বিদেশে উচ্চশিক্ষা অনেকের স্বপ্ন। তবে শুধুমাত্র ইচ্ছা থাকলেই হয়
না- সঠিক পরিকল্পনা, সময়মতো পদক্ষেপ, এবং সচেতন সিদ্ধান্তই আপনার সফলতার পথ তৈরি
করতে পারে। বাস্তবে দেখা যায়, অনেক শিক্ষার্থী একই ধরনের কিছু ভুল করে, যার কারণে
ভালো সুযোগ থাকা সত্ত্বেও তারা পিছিয়ে পড়ে। নিচের কমন মিসটেকগুলো আপনাকে অবশ্যই
এভয়েড করতে হবে:
১.
দেরি করে আবেদন করবেন না
অনেকেই ডেডলাইনের খুব কাছাকাছি গিয়ে আবেদন শুরু করেন, যা বড় একটি ভুল। এতে করে
সঠিকভাবে ডকুমেন্ট প্রস্তুত করা হয় না। তাছাড়া, স্কলারশিপ বা আর্লি অ্যাপ্লিকেশনের
সুযোগও হারিয়ে ফেলেন। তাই দেরি করে আবেদন দাখিলের টেন্ডেন্সি পরিহার করতে হবে।
২.
Extracurricular Activities কে ইগনোর করবেন না
শুধু GPA ভালো হলেই যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়গুলো আপনার লিডারশিপ, সামাজিক কাজে
অংশগ্রহণ, ক্লাব ইনভলভমেন্ট, নেতৃত্ব দেয়ার দক্ষতা- এসব বিষয়ও মূল্যায়ন করে। এগুলো
আপনার প্রোফাইলকে শক্তিশালী করে।
৩.
কপি-পেস্ট Essay তৈরি করবেন না
অনেকেই ইন্টারনেট থেকে Essay কপি করে জমা দেন, যা সহজেই ধরা পড়ে। এতে আপনার
গ্রহণযোগ্যতা কমে যায়। নিজের বাস্তব অভিজ্ঞতা, লক্ষ্য, অপূর্ণতা ও অনুপ্রেরণা দিয়ে
একটি ইউনিক Essay লিখুন।
৪.
তাড়াহুড়া করে নিম্নমানের SOP জমা দেবেন না
Statement of Purpose (SOP) হচ্ছে আপনার নিজের গল্প বলার জায়গা। এটি তাড়াহুড়া করে
লিখলে আপনার উদ্দেশ্য ও পরিকল্পনা পরিষ্কারভাবে ফুটে উঠবে না। অতএব, ধৈর্য এবং সময়
নিয়ে, একাধিকবার রিভিউ করে SOP তৈরি করুন।
৫.
SOP সহ অন্যান্য ডকুমেন্ট সময় নিয়ে গুছিয়ে তৈরি করুন
Recommendation Letter, CV, Transcript- সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে
এগুলো তৈরি করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং মানও কমে যায়। তাই, এই ডকুমেন্টসমূহ
গুছিয়ে সময় নিয়ে তৈরি করুন।
৬.
Less Popular দেশগুলোকে ইগনোর করবেন না
সবাই সাধারণত USA, UK, Canada-এর দিকে ঝোঁকে। কিন্তু ইউরোপ বা অন্যান্য কম পরিচিত
দেশেও অনেক ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো ডিগ্রী এবং কম খরচের অপশন রয়েছে। অতএব, কম
জনপ্রিয় দেশসমূহকে ইগনোর করবেন না।
৭.
Non-English Speaking দেশগুলোকে বাদ দেবেন না
অনেক নন-ইংলিশ স্পিকিং দেশে এখন ইংরেজি মাধ্যমে প্রোগ্রাম চালু আছে। সঠিকভাবে খোঁজ
নিলে আপনি ভালো সুযোগ পেতে পারেন। পছন্দের তালিকায় নন-ইংলিশ স্পিকিং দেশসমূহকে বাদ
দিলে আপনার সুযোগ এবং অপশন কমে যাবে। অতএব, ভর্তি বা স্কলারশিপের ক্ষেত্রে খুব
বেশী কনফিডেন্ট না হলে নন-ইংলিশ স্পিকিং দেশসমূহকে ইগনোর করবেন না।
৮.
Incomplete Application সাবমিট করবেন না
অনেক সময় ছোটখাটো ডকুমেন্ট মিস হয়ে যায়। কিন্তু একটি অসম্পূর্ণ আবেদন সরাসরি
রিজেক্ট হওয়ার কারণ হতে পারে। অতএব, সাবমিট করার আগে চেকলিস্ট ব্যবহার করুন যাতে
কোনোক্রমেই আপনার দাখিলকৃত আবেদন অসম্পূর্ণ না থাকে।
৯.
সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর পুরোপুরি নির্ভর করবেন না
সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকতে পারে। তাই, শুধুমাত্র
এসবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে ঝুঁকি থাকে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
আপনাকে অবশ্যই মূল ওয়েবসাইটের তথ্যকে প্রাধান্য দিতে হবে।
১০.
তবে সোশ্যাল মিডিয়াকে সম্পূর্ণ এড়িয়ে যাবেন না
সঠিকভাবে ব্যবহার করলে সোশ্যাল মিডিয়া ভালো একটি প্রাথমিক রিসোর্স হতে পারে। তবে
সব তথ্য যাচাই করে নেওয়া জরুরি। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ববিদ্যালয়ের
অফিসিয়াল ওয়েবসাইট বা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত হয়ে নিন।
পরিশেষে, বিদেশে পড়াশোনার প্রস্তুতি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
এখানে তাড়াহুড়া ভালো ফল বয়ে আনতে পারে না। বরং পরিকল্পনা, ধৈর্য এবং সঠিক তথ্যই
আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনি যদি এখন থেকেই সচেতনভাবে প্রস্তুতি নিতে
পারেন, তাহলে আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছানো অনেকটাই সহজ হয়ে যাবে।












