Study on Scholarship

We provide reliable and up-to-date information for students seeking international study opportunities with scholarships. We offer practical eBooks on scholarships to help increase your chances of success.


ব্লগ #০9: জার্মানিতে ফুল ফান্ডিং-এ উচ্চশিক্ষা

জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অনেক শিক্ষার্থীর কাছেই স্বপ্ন। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে সেই স্বপ্নকে থামিয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে পরিচালিত DAAD Helmut-Schmidt Programme এর আওতায় মাস্টার্স লেভেলে Public Policy and Good Governance (PPGG) বিষয়ে পড়াশুনার সুযোগটি গ্রহণ করা যেতে পারে।

প্রোগ্রামটির মূল লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদেরকে রাজনৈতিক বিজ্ঞান, আইন, অর্থনীতি এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ নীতিনির্ধারক হিসেবে প্রস্তুত করা।

আগ্রহী প্রার্থীর Social Sciences, Political Science, Law, Economics, Public Policy অথবা Administration বিষয়ে Bachelor’s ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি প্রার্থীর Practical Experience যেমন Professional Experience, Internship, অথবা Political/Social Engagement থাকলে তা বিশেষভাবে মূল্যায়িত হয়। আবেদনের কোনো বয়সসীমা নেই। সকল কোর্স ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। নির্বাচিত প্রার্থী চাইলে তাদের spouse এবং children-কে জার্মানী নিতে পারেন।

স্কলারশিপের আর্থিক সুবিধাগুলো অত্যন্ত আকর্ষণীয়। প্রতি মাসে ৯৯২ ইউরো stipend দেয়া হয়। এর পাশাপাশি Health Insurance, Travel Allowance, Research Grant, Rent Subsidy এবং Family Supplement প্রদান করা হয়। প্রোগ্রামের শুরুতে চার মাসের একটি German Language Course-করতে হয়, যা শিক্ষার্থীদের জার্মান পরিবেশে খাপ খাইয়ে নিতে সহায়তা করে।

আবেদনের প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত, প্রার্থীদের Checklist ফলো করতে হয় এবং DAAD Application Form পূরণ করতে হয়। সাতটি নির্ধারিত কোর্সের মধ্য থেকে দুটি কোর্স নির্বাচন করে নিজের পছন্দ অনুযায়ী Ranking দিতে হবে এবং কেন এই কোর্সগুলো বেছে নেওয়া হয়েছে তা যুক্তিসহ ব্যাখ্যা করতে হয়। একটি গুরুত্বপূর্ণ দিক হলো- উভয় কোর্সের জন্য একই Letter of Motivation জমা দিতে হয়। প্রাথমিকভাবে নির্বাচিত হলে সকল ডকুমেন্ট আপলোড করতে হয়। প্রতি বছর সাধারণত জুন-জুলাই সময়ে আবেদন গ্রহণ করা হয়।

প্রার্থীর Academic Background, Professional Experience এবং Personal Motivation- এই তিনটির মধ্যে সুসংগত ও বিশ্বাসযোগ্য সংযোগ থাকতে হবে। Motivation Letter অবশ্যই Helmut-Schmidt Programme-এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়া Community Service, Volunteering, NGO বা Charity কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ ডিগ্রি অর্জনের সময়সীমা ছয় বছরের মধ্যে হতে হবে। তবে সর্বাপরি, Bachelor Result নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহের মধ্যে রয়েছে পূরণকৃত Checklist, DAAD Application Form, একটি Letter of Motivation, Curriculum Vitae (CV), Academic Certificates ও Transcripts-এর কপি, Professional Experience-এর প্রমাণপত্র, একটি Reference Letter এবং English Language Proficiency-এর প্রমাণ। উল্লেখ্য যে, ইংরেজি ভাষার দক্ষতা নির্বাচিত কোর্স ও বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিন্ন হয়ে থাকে।

প্রোগ্রামের আওতায় জার্মানির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহে যে সাতটি ভিন্ন Master’s Course অফার করা হয় সেগুলো হচ্ছে:

(ক) Social Protection (University of Applied Sciences Bonn-Rhein-Sieg), (খ) Development and Governance (University of Duisburg-Essen), (গ) Public Policy (Willy Brandt School of Public Policy, University of Erfurt), (ঘ) Peace and Conflict Studies (University of Magdeburg), (ঙ) Management in Nonprofit Organisations (University of Applied Sciences Osnabrück), (চ) Development Studies (University of Passau) এবং (ছ) Governance and Public Policy (University of Passau)।

DAAD Helmut-Schmidt Programme এর মাধ্যমে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের নীতিনির্ধারক এবং পরিবর্তন-সৃষ্টিকারী নেতা হিসেবে গড়ে তোলা হয়। এ বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

About

Study on Scholarship is a digital publishing platform dedicated to social and economic research-based books and educational resources. Our mission is to make quality research and knowledge accessible to students, researchers, and lifelong learners through affordable digital ebooks.

Archive

Tags

Gallery